ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

উন্নয়নশীল দেশের মর্যাদা নিয়েই বিশ্বের বুকে মাথা উঁচু করে থাকবে বাংলাদেশ

ads

উন্নয়নশীল দেশের মর্যাদা নিয়েই এখন বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে থাকবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২ মার্চ) জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় তিনি এ কথা বলেন।


প্রধানমন্ত্রী বলেন, সময়মতো টিকা দেওয়ার জন্য প্রয়োজনে আরও টিকা কেনা হবে। সে জন্য অর্থ সংস্থান রাখতে হবে। একই সাথে কৃষি উৎপাদন বিঘ্নিত এবং মানুষের যেন খাদ্য সমস্যা না হয় সেই নির্দেশনাও দিয়েছেন তিনি।


প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এবং সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিবরা রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে উপস্থিত থেকে এনইসি সভায় অংশ নেন।


সভায় প্রায় ১ লাখ ৯৭ হাজার কোটি টাকার সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির অনুমোদন দেওয়া হয়।

ads
ads
ads

Our Facebook Page